ইবি প্রতিনিধি : গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি' এ প্রতিপাদ্যে এ বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। দিবসটি উপলক্ষে এক শোভাযাত্রার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাদেমুল হারামাইন বাদশা ফাহ্দ বিন আব্দুল আজিজ গ্রন্থাগার প্রাঙ্গণে সমবেত হয়ে।
এসময় গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। সম্মানিত অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান। উপ-গ্রন্থাগারিক মোঃ আব্দুল আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় সভাপতি, প্রভোস্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও অফিস প্রধানগণ।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, আমাদের গ্রন্থাগারটি সমৃদ্ধ একটি গ্রন্থাগার। এটিকে স্মার্ট গ্রন্থাগারে পরিণত করতে হবে। তিনি বলেন, এক সময় গ্রন্থাগারে বই পড়–য়াদের ভীড় থাকতো। নতুন প্রজন্ম গ্রন্থাগারে এসে বই পড়া থেকে দূরে সরে যাচ্ছে। আজকের এ দিনে আসুন আমরা গ্রন্থাগারে বই পড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments