বশেমুরবিপ্রবি প্রতিনিধি: ৫৫ একরের ক্যাম্পাস গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি)। একদিকে ১২ হাজার শিক্ষার্থীর প্রতুলতা আরেকদিকে নানা স্থাপনার ভীড়ে এ জায়গা একেবারেই অপ্রতুলতার তুঙ্গে । অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সম্প্রতি সময়ে আইসিটি মন্ত্রণালয়ের অধীনে দেশের প্রথম নলেজ পার্ক স্থাপনে ৩ একর জায়গা ব্যয়িত হচ্ছে। তাতে মোট ক্যাম্পাসের আয়তন দাড়ায় ৫২ একর। তবে সব সংকট ছাপিয়ে এবার ১৭ একর বৃদ্ধির পেয়ে ৫৫ একরের ক্যাম্পাস ৭২ একরে হতে চলেছে।
এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব।
তিনি জানান, ৩৪ টি বিভাগের প্রায় ১২ হাজার শিক্ষার্থীর জন্য ৫৫ একর আসলেই নিতান্তই কম। এতে করে দীর্ঘদিন ধরে তাদের শ্রেণিকক্ষ, চিত্তবিনোদন,শরীরচর্চাসহ নানা শিক্ষা আনুষঙ্গিক কাজ ব্যহত হচ্ছে। তাই আমরা গোপালগঞ্জের জেলা প্রশাসকের কাছে ৩০ একর জায়গা চেয়ে আবেদন করি। পরে তিনি আমাদের ১৭ একর জায়গা বৃদ্ধির বিষয়ে নিশ্চিত করেন।
কবে এই জায়গা বৃদ্ধিকরণ করা হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ইতিমধ্যে বরাদ্দ হলেও দাফতরিক কিছু নিয়মাবলি রয়েছে। তাছাড়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন জায়গা পরিমাপের একটা বিষয় রয়েছে। আমরা দাফতরিক সকল প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সময়ে এই জায়গা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসার চেষ্টা করছি।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments