বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ।
আজ (রবিবার) সকালে তিনি যোগদানপত্রে স্বাক্ষর করেন। এসময় কমিশনের সদস্য, সচিব এবং বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
২৫ মে ২০২৩ অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ- কে ইউজিসি চেয়ারম্যান পদে চার বছরের জন্য পুনরায় নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
অধ্যাপক কাজী শহীদুল্লাহ প্রথম মেয়াদে ইউজিসি’র ১৩তম চেয়ারম্যান হিসেবে ২০১৯ সালের ২৬ মে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে প্রভাষক হিসাবে শিক্ষকতা শুরু করেন। তিনি অস্ট্রেলিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক কাজী শহীদুল্লাহ ইতিহাস বিভাগের প্রধান, কলা অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ছিলেন। এছাড়া, তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক কাজী শহীদুল্লাহ বলেন, চেয়ারম্যান হিসেবে গত চার বছর দায়িত্ব পালনকালে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে তিনি বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। যেগুলো বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে। দ্বিতীয় মেয়াদে তিনি মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ে আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনার চলমান উন্নয়ন ত্বরান্বিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণসহ বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং এবং প্রস্তাবিত উচ্চশিক্ষার সবচেয়ে বড় প্রকল্প হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) বাস্তবায়নসহ শিক্ষকদের প্রশিক্ষণ প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
দ্বিতীয় মেয়াদে ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করায় তিনি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইউজিসি চেয়ারম্যান হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ায় ড. কাজী শহীদুল্লাহকে অভিনন্দন জানিয়েছে কমিশনের সদসবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, কমিশনের সচিব, বিভাগীয় প্রধান, ইউজিসি অফিসার্স এসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments