আন্তর্জাতিক ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই থেকে মুনাফা তুলতে গিয়ে পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। ২০৩০ সালের মধ্যে শতভাগ পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ব্যবহারের যে লক্ষ্য প্রতিষ্ঠানটি নিয়েছিল, এআই প্রতিযোগিতায় নামার পর সেই লক্ষ্য বদলানোর চিন্তা করছে উইন্ডোজ নির্মাতা সংস্থা।
আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এআই পরিষেবা চালাতে প্রযুক্তি সংস্থাগুলোকে বিশাল ডেটা সেন্টার বানাতে হচ্ছে। প্রতিটি ডেটা সেন্টার চালাতে দরকার হয় কয়েক গিগাওয়াট বিদ্যুৎ। ব্লুমবার্গ জানিয়েছে, মাত্র এক গিগাওয়াট বিদ্যুৎ দিয়েই যুক্তরাষ্ট্রের মতো দেশে প্রায় সাড়ে ৭ লাখ বাড়ির চাহিদা মেটানো সম্ভব।
এআই খাতে আয় বাড়াতে মাইক্রোসফট, আমাজন, আলফাবেটসহ বড় প্রযুক্তি সংস্থাগুলো বিপুল বিনিয়োগ করছে। একই সঙ্গে শেয়ারবাজারেও এআই দেখিয়ে মূলধন তুলছে অনেক প্রতিষ্ঠান। বাড়তি বিদ্যুতের চাহিদা মেটাতে নতুন করে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরির চুক্তি হচ্ছে। পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের ব্যবহারও দ্রুত বাড়ছে।
এ বিষয়ে জানতে সংবাদ সংস্থা রয়টার্স মাইক্রোসফটের সঙ্গে যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি।
২০২০ সালে মাইক্রোসফট ঘোষণা দিয়েছিল, ২০৩০ সালের মধ্যে তারা কার্বন নেগেটিভ হবে এবং প্রয়োজনীয় সব বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে নেবে। কিন্তু এআই প্রশিক্ষণ ও পরিচালনায় বিদ্যুতের চাহিদা কয়েকগুণ বেড়ে যাওয়ায় সেই প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন হয়ে পড়ছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments