নোবিপ্রবি প্রতিনিধি: তীব্র দাবদাহের কারণে আগামী বৃহস্পতিবার ২৫ এপিল পর্যন্ত অনলাইন ক্লাস ও পরীক্ষা অফলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ সোমবার (২২ এপ্রিল ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্লাস-পরীক্ষা সংক্রান্ত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, প্রক্টর ও হল প্রভোস্টবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও স্বাস্থ্যঝুঁকি এড়াতে শিক্ষার্থীদের নিম্নোক্ত স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১. দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকা।
২. বের হলে রোদ এড়িয়ে চলা, ছায়াযুক্ত স্থানে থাকা। হালকা রঙের (সম্ভব হলে সাদা) ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা।
৩.বাইরে গেলে ছাতা (সম্ভব হলে কালো রঙ্গের), চওড়া কিনারাযুক্ত টুপি বা ক্যাপ, কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখা।প্রচুর পরিমাণ বিশুদ্ধ পানি পান করা।
৪.তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন- চা ও কফি পান থেকে বিরত থাকা।
৫. সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করা ও বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকা।
৬.তীব্র গরমে আইসক্রিম ও কোমল পানীয় খাওয়া থেকে বিরত থাকা। অনেকে মনে করেন, আইসক্রিম ও ঠাণ্ডা বোতলজাত কোমল পানীয় খেলে গরম কম লাগবে। কিন্তু এগুলো খেলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়ার সম্ভাবনা থাকে।
৭. নিয়মিত গোসল করা। সম্ভব হলে দিনে একাধিকবার পানির ঝাপটা নেয়া বা গোসল করা।
৮.রোদ থেকে ফিরে সাথে সাথে গায়ে ঠান্ডা পানি না দেয়া।
৯. শরীরকে ঘরের তাপমাত্রায় কিছুক্ষণ ঠান্ডা করে ঘাম শুকিয়ে গেলে গোসলে যাওয়া।
১০.অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেয়া।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments