ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) টাঙ্গাইল জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪ এর অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুজন মাহমুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রেজুয়ান ইসলাম নয়ন।
সোমবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে আয়োজিত নবীনবরন ও প্রবীণ বিদায় অনুষ্ঠান শেষে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে- সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রুবাইয়া রশিদী, জেবুন্নাহার জেবু, মাহিন ইবরাহিম, আদনান রাব্বি, অনন্যা বনিক। এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বজলুর রহমান, আল-আরাবী মন, শাওন মাহমুদ, মুজাহিদ সৌরভ, আব্দুল্লাহ আহাদ, বিভাগের রিপন বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের সাফল্য খান ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাকাত। কোষাধ্যক্ষ শাহ শয়ন, সহকারী-কোষাধ্যক্ষ সাজিদ আব্দুল্লাহ।
দপ্তর সম্পাদক কামরান, আইন বিষয়ক সম্পাদক খাদিজা খাতুন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাসিবুল হোসেন, প্রচার সম্পাদক মোস্তাক মোরশেদ ইমন, উপ-প্রচার সম্পাদক রেজাউল রেজা, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাকিবুল সজিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রায়হান রাতুল, মানব সম্পদ বিষয়ক সম্পাদক, তৌহিদ হাসান, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. জায়েদ তালুকদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম ফাহাদ, নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক তানভিন ইমা, মহিলা বিষয়ক সম্পাদক আঁখি আলমগীর, শিক্ষা বিষয়ক সম্পাদক নুসরাত ইসলাম জেমি, শহর বিষয়ক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এস এ নিলয়।
উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে রয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. সাইফুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুর রউফ ও অধ্যাপক ড. আবুল কাশেম, চারুকলা বিভাগের প্রভাষক রায়হান উদ্দিন ফকির, সহকারী রেজি. সা'দাত হোসাইন, সাবেক সভাপতি নাসির উদ্দিন আবির, অনিক হাসান নাজমুল, মো. শামিম আল-মামুন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments