বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রায়োগিক কাজের মাধ্যমে সমাজের সর্বত্র নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন। আজ ৭ জুন বুধবার আরসি মজুমদার আর্টস মিলনায়তনে নৈতিক উন্নয়ন কেন্দ্র আয়োজিত এক সেমিনারে তিনি সভাপতি হিসেবে বক্তব্য রাখছিলেন।
সেমিনারে ‘‘গালিব আহসানের ভাবনায় সম্ভাবনার বাংলাদেশ” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. চন্দনা রাণী বিশ্বাস। আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো. নূরুজ্জামান। নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. জসীম উদ্দিন অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শুধু পাঠ্যপুস্তকের তাত্ত্বিক জ্ঞানের মধ্যে আবদ্ধ থাকলে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা করা যাবেনা। সামাজিক বৈষম্য নিরসন ও লিঙ্গ সমতা নিশ্চিত করার মাধ্যমে সর্বত্র নৈতিকতা প্রতিষ্ঠা করতে হবে। এ লক্ষ্যে তিনি বিজ্ঞান, প্রযুক্তি, দক্ষতা ও মানববিদ্যার মধ্যে সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments