বিশেষ প্রতিনিধি: টঙ্গী তুরাগ তীরে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের তত্ত্বাবধানে ৫ দিনব্যাপী জোড় ইজতেমার শেষ মুহূর্ত চলছে। আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে এ জোড় ইজতেমার সমাপ্তি হবে বলে জানিয়েছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, এ জোড় থেকে কয়েক হাজার জামাত আল্লাহর রাস্তায় তাবলীগের সফরে ০২, ০৩ ও ০৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য খুরুজের জোড়ের প্রস্তুতির জন্য বের হবেন। আর বাকিরা নিজ নিজ মহল্লা বা জেলায় প্রত্যাবর্তন করে জোড়ের জন্য মেহনত শুরু করবেন এবং আগামীকাল সকাল থেকেই হেদায়াতি বয়ান শুরু হবে।
হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, নিয়ম নিয়ম অনুযায়ী পুরানদের জোড়ের ৪০ দিন পরে টঙ্গী ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সরকারি সিদ্ধান্ত মোতাবেক এবারের জাতীয় নির্বাচনের কারণে তা নির্বাচনের পর আয়োজিত হবে।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments