জাবি প্রতিনিধি: প্রথমবারের মতো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে স্থান লাভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) এই র্যাংকিংয় প্রকাশ করে থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশের আরো ৯টি বিশ্ববিদ্যালয় আছে এই তালিকায়।
র্যাঙ্কিংয়ে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় নাম আসায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল আলম।
টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে নিজেদের নাম লেখাতে বিভিন্নভাবে কাজ করে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৪’–এ বাংলাদেশের ৯টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। র্যাঙ্কিং তালিকায় বিশ্বের ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ ১৩-১৮টি সূচকের ওপর ভিত্তি করে এ বছর বিশ্বের ১০৪টি দেশের ১ হাজার ৯০৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ র্যাঙ্কিং তৈরি করে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী 'টাইমস হায়ার এডুকেশন'।
অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মোঃ নুরুল আলম বলেন, প্রথমবারের মতো বিশ্ব র্যাঙ্কিং-এ স্থান লাভ করায় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ আনন্দিত।এই অনন্য নজির স্থাপনের জন্য উপাচার্য শিক্ষক- গবেষকবৃন্দ কে অভিনন্দন জানান। উপাচার্য দৃঢ়ভাবে বিশ্বাস করেন আগামীতে বিশ্ব র্যাঙ্কিং-এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও সম্মানজনক স্থান লাভ করবে ,এ লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments