জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পুলিশ স্টাফ কলেজের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বেলা সাড়ে বারোটায় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এ সমঝোতা স্মারক চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং পুলিশ স্টাফ কলেজের প্রশিক্ষণার্থী শিক্ষা-গবেষণা, প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা, ইন্টার্নশিপ প্রভৃতি ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সুযোগ লাভ করবেন।
সমঝোতা স্মারক চুক্তিতে পুলিশ স্টাফ কলেজের পক্ষে ভাইস রেক্টর মো. রেজাউল হক, পিপিএম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার স্বাক্ষর করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল আমিন এবং পুলিশ স্টাফ কলেজের পক্ষে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এমডিএস (ট্রেইনিং) ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক বশির আহমেদ, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ছায়েদুর রহমান, অধ্যাপক ড. মো. নূরুল আমিন এবং পুলিশ স্টাফ কলেজের রেক্টর ড. মল্লিক ফখরুল ইসলাম, বিপিএম, পিপিএম, মো. মতিউর রহমান শেখ, এমডিএস (এ্যাডমিন এ্যান্ড ফিন্যান্স), মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, এমডিএস (ট্রেইনিং), মো. শাহজাহান, পিপিএম, পরিচালক (গবেষণা ও প্রকাশনা) প্রমুখ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments