সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভয়াবহ আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার চিকাজানি ইউনিয়নের পূর্ব কাজলা পাড়া গ্রামে ১৬ অক্টোবর বিকেলে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী বলেন, তিনটি ঘর পুড়ে ছাই হয়েছে এবং ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারনা করা হয়।
ক্ষতিগ্রস্ত আব্দুল মান্নান জানান, ১৬ অক্টোবর দুপুরে পরে ঘরের ওপরে বিদ্যুতের তার থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আব্দুল মান্নানের দুটি ও আব্দুল হান্নানের একটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকাসহ আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ইউপি সদস্য আব্দুস ছালাম বলেন, তিনটি ঘরে আগুন লেগে সব পুড়ে ছাই হয়েছে গেছে। তাদের মজুদ রাখা খাবার ও ব্যবহার করার মতো কাপড়গুলো পর্যন্ত বের করতে পারে নাই। নিজ অর্থায়নে তাদের খাবার ও ব্যবহার করার জন্য কাপড়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহাম্মেদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে রয়েছে। তাদের পাশে এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান জানান, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারদের সরকারিভাবে সার্বিক সহযোগিতা করা হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলেয়মান হোসেন তাদের বাড়ি পরিদর্শন করে আর্থিক সহযোগিতা করেছেন।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments