আনিছ আহম্মদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কমিউনিটি ক্লিনিকের কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর সকালে বাংলাদেশ ইনিসিয়েটিভ টু এনহেন্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স (বিংস) প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ার্ল্ড ভিশন বিংস প্রজেক্ট এর উপজেলা সমন্বয়কারী সুজিদ চিছিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্র্তা কানিস ফাতেমা। এসময় বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ মনিরুজ্জামান, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, নলকুড়া ইউপি চেয়ারম্যান মোঃ মজনু মিয়াসহ অংশগ্রহণকারী অতিথিবৃন্দ। এসময় এগ্রিকালচার স্পোশালিষ্ট, স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ ৫টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা সহকারী, কমিউনিটি গ্রুপের সভাপতি ও ওয়ার্কিং গ্রুপের সদস্যবৃন্দ, কিশোর/কিশোরী বৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments