স্টাফ রিপোর্টার: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে দুটি ভবনে লাগা আগুন প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানাগেছে। সন্ধ্যা ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে-ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি তিনতলা ভবনের উপরের তলায় ধোঁয়া দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই পাশের আরেকটি ভবনের ভেতর থেকেও আগুনের শিখা দেখা যায়। এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়ানোর শঙ্কা তৈরী হয়েছিল।
ঘটনার খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরবর্তী সময়ে আরও ইউনিট যোগ দিয়ে মোট ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের তথ্যমতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবন দুটির আংশিকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে।
তারা আরও জানান, ভবন দুটির বৈদ্যুতিক লাইন, গ্যাস সংযোগ ও অভ্যন্তরীণ ব্যবস্থা পরীক্ষা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments