ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। প্রায় পৌনে ৩ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রচেষ্টায় রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় ৮টি দোকান পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। কসবা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লা খালিদ জানান, রাতে অগ্নিকান্ডের খবর পেয়ে প্রথমে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কুমিল্লা জেলার বুড়িচং থেকে আরও ইউনিট অগ্নিনির্বাপণে অংশ নেয়। ২ ঘণ্টা ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, এই ঘটনায় টিনের ও কাঠের তৈরি কাঁচা আটটি দোকান পুড়ে গেছে। এর মধ্যে তিনটিতে ধান, পাট ও মরিচের গুদাম ছিল। তদন্ত শেষে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments