স্টাফ রিপোর্টার: বাংলাদেশের টেকসই উন্নয়নে স্থানীয় পর্যায়ের এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং তাদের সরাসরি তত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন বলে জানিয়েছে এনজিও বিয়ষক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ দাউদ মিয়া।
রবিবার রাজধানীর গুলশানে স্থানীয়করণ বিষয়ক এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।
সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট -সিডিডি এবং ন্যাশনাল এলায়েন্স অব হিউম্যানটেরিয়ান এক্টরস- নাহাব আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের স্থানীয় পর্যায়ের উন্নয়নকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে এনজিও ব্যুরোর মহাপরিচালক বলেন, বিদেশি দাতা সংস্থাগুলোর প্রকল্প বাস্তবায়ন যেন অবশ্যই স্থানীয় এনজিওগুলোর মাধ্যমেই করা হয় সে বিষয়ে বাধ্য বাধকতা রাখার প্রস্তাব করা যেতে পারে। পাশাপাশি দাতা সংস্থাগুলোর শর্ত পূরণ করতে যেন স্থানীয় এনজিওগুলো পিছিয়ে না যায় সেজন্য নিজেদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দেন তিনি। এছাড়া প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে এনজিওগুলোর জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার তাগিদ দেন বক্তারা।
স্টাফ রিপোর্টার: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাষ্ট্রপতির আদেশক্রম ...
স্টাফ রিপোর্টার: হামের টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ ...
স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার প্রথম নামাজে জানাজা আজ র ...
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments