জাবি প্রতিনিধি :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ই জুন শুরু হয়ে চলবে ২২ ই জুন পর্যন্ত। গতবছর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা না হলেও এবছর পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পূর্বে ভর্তি পরীক্ষার জন্য সম্ভাব্য তারিখ ১৬ থেকে ২৪ জুন নির্ধারিত হয়েছিল। পূর্বনির্ধারিত সময়ের মধ্যেই আমরা পরীক্ষা শেষ করতে চাই। ১৬ জুন শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় ১৮ জুন রবিবার থেকে পরীক্ষা শুরু হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments