বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়ানীড় প্রি-স্কুল ও শিশুযত্ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক প্রয়াত অধ্যাপক ড. নুরুন্নাহার ফয়জুননেসার জন্মদিন উপলক্ষ্যে আজ ২১ মে রবিবার ছায়ানীড়ের সকল শিশুদের প্রতীকী জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষ্যে শিশুযত্ন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য বাহালুল মজনুন চুন্নু, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম এবং ছায়ানীড় প্রি-স্কুল ও শিশুযতœ কেন্দ্রের প্রধান শিক্ষক লুৎফুন্নাহার হোসেন উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রয়াত অধ্যাপক ড. নুরুন্নাহার ফয়জুননেসার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাঁর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের শিশু সন্তানদের একটি সুন্দর পরিবেশে বেড়ে ওঠার জন্য সুনামের সঙ্গে কাজ করে চলছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই শিশুরা ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাবা-মা’র অনুপস্থিতিতে আন্তরিকতা ও যত্নের সাথে স্নেহ-ভালোবাসা দিয়ে শিশুদের লালন-পালন করার জন্য এই প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালকদের প্রতি উপাচার্য আহবান জানান।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments