স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ নেতারা বলেছেন, একাত্তরের ২৫ মার্চ রাতে সারা দেশে পাক হানাদার বাহিনী মুক্তিকামী বাঙালির ওপর যে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছিল তা ইতিহাসের বর্বরোচিত একটি ঘটনা। সেদিন রাতে পাক হানাদার বাহিনী সেনা ব্যারাক থেকে বের হয়ে নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছিল। মুক্তিসংগ্রামী কোনো জাতির ওপর পাকিস্তানি বাহিনীর যে বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞ চালিয়েছে তা খুব কম দেশেই ঘটেছে। ২৫ শে মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার জন্য জাতিসংঘের কাছে আহ্বান জানান। একইসাথে এ দাবিতে সোচ্চার হতে সব শ্রেণিপেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
শুক্রবার বিকালে গনহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা সফল করার লক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভার আয়োজন করে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ।
এতে সভাপতিত্ব করেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক হারুনর রশিদ মুন্না। সভা পরিচালনা করেন ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও কাউন্সিলর হাজী আবুল কালাম অনু। এ ছাড়াও বক্তব্যে রাখেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম আলী হোসেন রানা,ইসমাইল হোসেন, সাঈদ মিলন, আর এস এম মহসীন প্রমূখ।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনা ...
সব মন্তব্য
No Comments