বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার: '৭২-এর সংবিধান অনুযায়ী কৃষি ও কৃষকের সামগ্রিক উন্নয়ন, যৌথ ও সমবায়ী মালিকানা সহ সমতা-ন্যায্যতার জনগণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার সংগ্রাম গড়ে তুলুন। কৃষি ও গ্রামীণ খাতকে অগ্রাধিকার দিন। কৃষিখাতে জাতীয় বাজেটের ন্যূনতম ১৫ শতাংশ বরাদ্দ দিন।"
মৌলভীবাজারের এক কৃষক সমাবেশের প্রধান বক্তা ও বিশেষ অতিথির সূচনা বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও জাতীয় কৃষক সমিতির নেতা কমরেড সৈয়দ আমিরুজ্জামান এসব কথা বলেন।
শুক্রবার (৩ মার্চ ) সন্ধ্যা সাড়ে ৬টায় মৌলভীবাজারের ৬ নং একাটুনা ইউনিয়নের বুরিকোনা গ্রামে জাতীয় কৃষক সমিতির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয় কৃষক সমিতির স্থানীয় সংগঠক কমরেড নজরুল ইসলামের সভাপতিত্বে ও কমরেড আফরোজ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সিকান্দর আলী। এছাড়াও বক্তব্য দেন বাংলাদেশ যুবমৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন রুমেল।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে তাদে ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটির অভ্যন্তরীণ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ত্রুটির কারণে কয়েকদিন ধরে চলা বিদ্যুৎ বিভ্রাট নিরসনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় থানা পরিদর্শন করে আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নিয়েছেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী এম ...
সব মন্তব্য
No Comments