স্টাফ রিপোটার: ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি বলেছেন, জাকাত ফান্ড তথা জাকাত বোর্ডকে শক্তিশালী করা সম্ভব হলে এ দেশ থেকে দারিদ্র বিমোচন করা সহজ হবে। জাকাত বোর্ডের ইতিহাসে গত রমযান মাসে সর্বোচ্চ প্রায় ১০ কোটি টাকা যাকাত আদায় করা সম্ভব হয়েছে। যাকাত ব্যবস্থাপনাকে অধিকতর শক্তিশালী ও সুশৃঙ্খল করার লক্ষ্যে ইতোমধ্যে সরকার “যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন ২০২৩ মহান জাতীয় সংসদে পাস করেছেন। তাই যাকাত বোর্ড তথা যাকাত ফান্ডকে শক্তিশালী করে গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আজ ৪ এপ্রিল মঙ্গলবার সকাল ১০.৩০ টায় ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওস্থ সভাকক্ষে জাকাত বোর্ড আয়োজিত “দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাকাত বোর্ডের সদস্যবৃন্দ, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশন-এর জেলা কর্মকর্তাগণ, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, যাকাত ফান্ড বিভাগের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা/কর্মচারী সম্মিলিতভাবে কাজ করলে জাকাত ফান্ড-এর কার্যক্রম অধিকতর শক্তিশালী হবে এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে রুপান্তরিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোঃ শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহাঃ বশিরুল আলম । অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম। এছাড়া অনুষ্ঠানে জাকাত বোর্ডের সদস্যবৃন্দ, বিভাগীয় কমিশনারের প্রতিনিধিবৃন্দ, জেলা প্রশাসকের প্রতিনিধিবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও প্রকল্প পরিচালকবৃন্দ, শিল্প, বাণিজ্য ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠী গারোদের অন্যতম প্রধান উৎসব ‘ওয়ানগালা’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রবিবার (২৪নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ ...
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসনের সার্ব ...
চট্টগ্রাম অফিস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।
আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শে ...
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব’ অনুষ্ঠানটি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসন ...
সব মন্তব্য
No Comments