সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ও তার ভাই নজরুল ইসলামের বিরুদ্ধে কাউনিয়ারচর বাজারের খাস জমি দখল করে দোকান ঘর নির্মানের অভিযোগ তুলেছে এলাকাবাসী।
স্থানীয়ভাবে জানা যায়, ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাউনিয়ারচর বাজারে ৪৪ শতাংশ খাস জমি রয়েছে। সেখানে চকবাজার নামে একটি মার্কেট ছিলো। বর্তমানে মার্কেটটি ভেঙ্গে নির্মান করা হয়েছে ইজারাদার অফিস। পাশে একই মিস্ত্রী দিয়ে ছাদ ঢালাই করে আরো দুটি বিল্ডিংয়ের নির্মান কাজ চলছিলো। অন্যান্য ব্যাবসায়ীরা অবৈধ ভাবে ভবন নির্মানের বিষয়টি বুঝতে পেরে এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে মিস্ত্রীদের বাঁধা দেয়। এসময় মিস্ত্রীরা বলেন চেয়ারম্যান আজিজুর রহমান ও তার ভাই নজরুল ইসলাম আমাদের ঘর তুলতে বলেছে। তাই আমরা কাজ করছি । এসময় স্থানীয়দের বাধার মুখে পরে ভবন নির্মানের কাজ বন্ধ করে মিস্ত্রীরা চলে যায়।
স্থানীয় বাসিন্দা এডভোকেট কামরুল হাসান মনি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গফুর আর্মি, আব্দুল বারি, বাবুল সহ অনেকেই বলেন , অবৈধ ভাবে বাজারের খাস জমি দখল করে ভবন নির্মানের চেষ্টা করে চেয়ারম্যান আজিজুর রহমান ও তার ভাই নজরুল। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসী প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী কমিশনার(ভূমি) ও ডিসি মহোদয়সহ অন্যান্য দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে। আপাতত নির্মান কাজ বন্ধ আছে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা জামালপুর টাইমসকে বলেন, ভবন নির্মানের বিষয়টি সরেজমিন তদন্ত করেছি এবং ভবনটি অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমানকে ফোন করা হলে জামালপুর টাইমসকে বলেন,দখলের ব্যাপারে আমি কিছুই জানি না তবে আমি শুনেছি আমার ভাই খাস জমিটি নেওয়ার জন্য ভূমি অফিসে আবেদন করেছে।
মো. রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের বাবা, মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বাড়ির পাশের টং দোকানে কাজ করার সময় ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: "উন্নত জীবন এবং যত্নশীল সমাজ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির চেক ও মালামাল বিতরণ অনুষ্ঠ ...
চট্টগ্রাম অফিস: অব্যাহত ভারী বর্ষণে বান্দরবান পার্বত্য জেলাজুড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকি সৃষ্টি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে আগামী ১০ জুলাই শুক্রবার পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।সোমব ...
সব মন্তব্য
No Comments