রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। ১৫ অক্টোবর রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবুজর মোহাম্মদ ইজাজুল হকের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর এ শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসানের সঞ্চালনায় এছাড়াও অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মমিন উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী,সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার,যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর গৌতম সমদ্দার, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস.মিজানুল ইসলাম,প্রেসক্লাব সাধারণ সম্পাদক সুজন মোল্লা,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি পৌর শহরসহ উপজেলার ৮ ইউনিয়নের ৫৮টি দুর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার তুলে দেন। একই অনুষ্ঠানে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরা,সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের ব্যক্তিগত অনুদানের অর্থও প্রদান করা হয়।
আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরে নৃ-জনগোষ্ঠী গারোদের অন্যতম প্রধান উৎসব ‘ওয়ানগালা’। নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে রবিবার (২৪নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর উচ ...
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়াপুঞ্জিতে খাসিয়া সম্প্রদায়ের বর্ষবিদায় ও নতুন বছরকে বরণের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসনের সার্ব ...
চট্টগ্রাম অফিস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ।
আজ দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ পরিদর্শন শে ...
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার: খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষ বিদায় ও নতুন বর্ষবরণ ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব’ অনুষ্ঠানটি সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ও প্রশাসন ...
সব মন্তব্য
No Comments