প্রতাপ হোড়, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ রবিবার সকাল ১১ টার সময় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় অনুষ্ঠিত হয়। সপথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, শপথে উপস্থিত হয়ে শপথ গ্রহণ করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বাবু।এবং ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামস ইশতিয়াক শোভন ওমহিলা ভাইস চেয়ার চেয়ারম্যান কোহিনুর ইসলাম।
শপথ অনুষ্ঠানের সময় উপস্থিতি ছিলেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, সাতক্ষীরা গ্রাম আদালত পরিচালনা কমিটির মেম্বার মোঃ আবু সাইদ, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাতক্ষীরা পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও জাতীয় পার্টি নেতা কায়সারুজ্জামান হিমেল, জাতীয় পার্টি নেতা নূর মোহাম্মদ হোসেন ও জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
শপথ পরবর্তী নব নির্বাচিত চেয়ারম্যান ও জাতীয় পাটির নেতৃবৃন্দ বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফকে ফুলেল শুভেচ্ছা জানান।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণ ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
সব মন্তব্য
No Comments