কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় দুই হতদরিদ্রকে নগদ অর্থ প্রদান করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠনিক ভাবে এ সহায়তা তুলে দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান মহিব এমপি। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হতদরিদ্র মো.মোস্তফা ভূইয়াকে অটো গাড়ী কেনার জন্য ৬৫ হাজার টাকা। এছাড়া পৌর শহরের বাদুরতলী স্লুইজগেট সংলগ্ন এলাকায় মোসাঃ শেফালী বেগমকে হোটেল পরিচালনার জন্য ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এসময় পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, কুয়াকাটা পৌর মেয়য় মো.আনোয়ার হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,শিক্ষা-প্রতিষ্ঠান শিক্ষক, গনমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলার সমাজ কল্যান কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন ,বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওয়তায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থ বছরে এ উপজেলা ১,৬৯,০০০ টাকার তহবিল পায়। এ তহবিল থেকে হতদরিদ্র ওই দুইজনকে বিকল্প কর্মসংস্থান জন্য এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
সব মন্তব্য
No Comments