মোঃ আহাছানুল মতিন নান্নু,বোচাগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মাসুদ পারভেজ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে পৃথক ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও দু’জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১০টা ১০ মিনিটের দিকে বোচাগঞ্জ থানার এসআই (নিঃ) মো. বাবুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের বনহরা গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় মৃত জসিম উদ্দিনের ছেলে মো. হবিবর রহমানের মালিকানাধীন একটি পরিত্যক্ত একতলা ভবনের ভেতর থেকে মো. মাসুদ পারভেজকে আটক করা হয়।
অভিযানকালে তাঁর হেফাজত থেকে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর গায়ে ইংরেজিতে ‘Tapal 100mg’ লেখা ছিল। এসব ট্যাবলেটের মোট ওজন ১ দশমিক ৮৯ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২ হাজার ১০০ টাকা। পরে পুলিশ ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করে রাত ১১টা ৫৫ মিনিটে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-০৬, তারিখ-০৬/১১/২০২৬ এবং জিআর নম্বর-১১৯। মামলাটি তদন্ত করছেন বোচাগঞ্জ থানার এসআই (নিঃ) মিন্টু চন্দ্র রায়।
অন্যদিকে, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি এলাকায় পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় আইন অমান্য করার অপরাধে দু’জনকে দোষী সাব্যস্ত করে একজনকে ৮ মাস এবং অপরজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বোচাগঞ্জে মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সালেহ আহমেদ (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : একসময় খালটি ছিল ময়লা-আবর্জনার ভাগাড়। কচুরিপানা, প্লাস্টিকের বোতল, পলিথিন আর নানা ধরনের বর্জ্যে ভরাট হয়ে বন্ধ হয়ে গিয়েছিল স্বাভাবিক পানিপ্রবাহ। দুর্গন্ধে খালের পাশ দিয়ে চলাচ ...
খুলনা অফিস: প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমনকে সামনে রেখে নগরীর বিভিন্ন দেয়ালে আঁকা হয়েছিল ইতিহাস, ঐতিহ্য ও দেশের বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি। তবে সেই দেয়ালচিত্রের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামের দরিদ্র নুর ইসলামের ছেলে শহীদ আলম (২৫)। পেশায় একজন চাতাল শ্রমিক। কিছুদিন পূর্বে কাজ করার সময় বুকে প্রচন্ড ব্যাথার সাথে রক্তবমি ...
সব মন্তব্য
No Comments