মাহমুদুর রহমান(তুরান),ফরিদপুর অফিস: অসামাজিক কাজের সাথে জড়িত ফরিদপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেল থেকে ২০ নারী-পুরুষকে আটক করেছে কোতয়ালী পুলিশ। এদের মধ্যে ৫ জন নারী ও ১৫ জন পুরুষ রয়েছে। এই অপরাধের সাথে জড়িত হোটেল মালিক কর্র্মচারীদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হবে জানান পুলিশ।
শনিবার বিকেলে শহরের হাজী শরিয়াতুল্লাহ বাজার সংলগ্ন হোটেল গুলশান ও খড়িপট্টিতে অবস্থিত পাঁচটি হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কোতয়ালী থানার অফিসার ইন-চার্জ(ওসি) মো: হাসানুজ্জামান জানান, ফরিদপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেল, বডিং এ অসামাজিক কার্যকলাপ পরিচালিত হয়ে থাকে। এমন অভিযোগের ভিত্তিতে তার নের্তৃত্বে হোটেল গুলোতে আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় হোটেল গুলশান, হোটেল নুর আবাসিক, সকাল-সন্ধ্যা আসাবিক, ভাই-ভাই হোটেল, নিরব বোডিং থেকে ৫জন নারী ও ১৫ জন পুরুষকে আটক করে থানায় আনা হয়। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া হোটেল মালিক ও কর্মচারীদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা দায়ের করা হবে।
সামাজিক অবক্ষয় রোধে এধরনে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় খাস পুকুর নিয়ে বিরোধের জেরে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষকে ফাঁসানো এবং রাজনৈতিকভাবে হেয় করতে এ ধরনের নাটক সাজানো হয়েছে বলে জানিয়েছে ...
মোঃ আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি: বোচাগঞ্জে নিজ কলাবাগানে গোপনে গাঁজা চাষের অভিযোগে মোঃ জরিফুল ইসলাম (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কলাবাগান থে ...
সব মন্তব্য
No Comments