মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: প্রায় ৩৫ বছর আগে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়া খানায় দুটি নারী ঘড়িয়াল ছিল। তাই প্রজনন নিয়ে কোনো আশা ছিলনা। পরবর্তীতে বংশবিস্তারের বিষয়টি মাথায় রেখে ২০১৭ সালের ১৩ আগস্ট একটি স্ত্রী ঘড়িয়াল ঢাকায় নিয়ে যাওয়া হয়।অন্যদিকে ঢাকা চিড়িয়াখানা থেকে একটি পুরুষ ঘড়িয়াল নিয়ে আসা হয় রাজশাহীতে। এরপর নারী ঘড়িয়ালটির নাম পদ্মাআর পুরুষ ঘড়িয়ালটির নাম রাখা হয় গড়াই।
কয়েকদিন যেতে না যেতেই পুরুষ ঘড়িয়াল গড়াইয়ের সাথে নারী ঘড়িয়াল পদ্মার বেশ ভাব ভালোবাসা তৈরি হয়। এতে বিলুপ্তপ্রায় ঘড়িয়ালের বংশবিস্তার নিয়ে আশা জাগে চিড়িয়াখানা কর্তৃপক্ষের। এরপর প্রায় সাড়ে ৫ বছর পার হলেও ঘড়িয়ালের বংশবিস্তার হয়নি।
তবে আশার কথা হল সপ্তাহ খানেক আগে নারী ঘড়িয়াল পদ্মা ডিম দিয়েছে। এজন্য রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে প্রজনন উপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে। গেল বছর পানিতে বেশকয়েকটি ডিম দিলেও শেষ পর্যন্ত তা রক্ষা করা যায়নি। তাই নতুনকরে আবার ডিম পাড়ায় সেই সম্ভাবনা দেখা দিয়েছে।
গত শুক্রবার সকালে চিড়িয়াখানার কর্মচারীরা ঘরিয়ালদের খাবার দিতে গিয়ে পানিতে কয়েকটি ভাঙ্গা ডিম দেখতে পান। এরপর বিষয়টি কর্তৃপক্ষকে জানালে সেখান থেকে ৮টি ডিম উদ্ধার করা হয়। পরে ডিমগুলো বাচ্চা ফোটানোর জন্য বালুতে পুঁতে রাখা হয়েছে।
শহীদ কামারুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়া খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডা. ফারহাদ উদ্দিন বলেন, ‘জুটি বাঁধার পর সাড়ে ৫ বছরের মধ্যে দু’বার ডিম দিয়েছে নারী ঘড়িয়াল। তবে বাচ্চা ফোটেনি। কিন্তু এবার ডিমগুলো বালুতেপুঁতে রাখায় প্রজননের ব্যাপারে আশাবাদী তারা।
কুমির জাতীয় প্রাণীর মধ্যে ঘড়িয়াল দ্বিতীয় বৃহত্তম প্রজাতি। বন্য পরিবেশে এরা ৫০ থেকে ৬০ বছর বাঁচে। পৃথিবীতে এখনঘড়িয়াল আছে ২’শ টিরাও কম। বালুর তাপে ঘড়িয়ালদের ডিম থেকে বাচ্চা ফোটে। আর তাদের বাচ্চা ফুটতে প্রায় তিন মাস সময় লাগে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মানবপ্রেমী প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ও ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবিসহ খাদ্য গুদামের তিনশ' মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাঁপায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এ মর্মান্তিক ঘটনায় নিহত সজল কুমার চক্রবর্তী (৬০) বরিশ ...
সব মন্তব্য
No Comments