আন্তর্জাতিক ডেস্ক: কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন কংগ্রেস সংসদ সদস্যকে আজ দিল্লীর বিজয় চক থেকে আটক করেছে পুলিশ।ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় তাদের আটক করা হয়।
সরকারের বিভিন্ন সংস্থার ক্ষমতার অপব্যবহারের অভিযোগের প্রতি রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল করার জন্য রাহুল গান্ধী এবং কংগ্রেসের অন্যান্য সংসদ সদস্য বিজয় চকে জড়ো হলে পুলিশ তাদের বাধা দেয়।
বার্তা সংস্থা পিটিআই-এর প্রতিবেদনে বলা হয় রাহুল গান্ধীকে একটি পুলিশ বাসে রাখা হয়েছিল, কিন্তু কর্মকর্তারা তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানান নি। বিজয় চক বিক্ষোভ স্থল থেকে কংগ্রেসের অন্যান্য সংসদ সদস্যদের আটক করে আলাদা পুলিশ বাসে তুলে নিয়ে যাওয়া হয়।
কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য জয়রাম রমেশ টুইট বার্তায় বলেন, ‘সকল কংগ্রেস সংসদ সদস্য বিজয় চকে থামলেন এবং রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল করতে তাদের বাধা দেয়া হলো। তাদের জোরপূর্বক গ্রেফতার করা হলো। এখন আমরা পুলিশ বাসে রয়েছি, এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যা শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন। সোনিয়া গান্ধী ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র সম্পর্কিত অর্থ পাচারের মামলায় দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদের জন্য ইডির সামনে হাজির হওয়ার প্রেক্ষিতে কংগ্রেস সংসদ সদস্যবৃন্দ এর আগে সংসদে দলের কৌশল নির্ধারণের জন্য জড়ো হয়েছিল।
একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যেই তদন্ত সংস্থার সামনে হাজির হয়েছিলেন রাহুল গান্ধী।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
সব মন্তব্য
No Comments