কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্য সহ-ব্যবস্থাপনা এবং সাগরে নিরাপত্তা বিষয়ক পটুয়াখালীর কলাপাড়ায় সমুদ্রগামী জেলেদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০ জন মৎস্য নৌযানের জেলে ও মাঝিরা অংশ নেন। এ কর্মশালার আয়োজন করে ইউএসএআইডি’র অর্থায়নে ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ এক্টিভিটি। বুধবার দুপুুরে মৎস্য বন্দর আলিপ্ররের বিএফডিসি'র হল রুমে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে ওইসব সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।
এ সময় আলিপুর মৎস্য বন্দরের বিএফডিসির ম্যনেজার মো.শাকিল, টিএমএসএসের প্রোজেক্ট কো-অর্ডিনেটর মো.শহিদুল ইসলাম, আলীপুর মৎস্য সহ-ব্যবস্থা কমিটির সাধারণত সম্পাদক মো.বাচ্চু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে ওইসব সমুদ্রগমী জেলেদের প্রশিক্ষণ প্রদান করেন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইকোফিশ-২ এর সহকারী গবেষক মো.বখতিয়ার রহমান, টিএমএসএসের ফিল্ড ফ্যাসিলিটেটর আবুল বাশার ও কলাপাড়া মৎস্য অধিদপ্তরের সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. আশিকুর রহমান।
ইকোফিশ-২এর সহকারী গবেষক মো. বখতিয়ার রহমান বলেন, সমুদ্রগামী এসব জেলেদের প্রশিক্ষন শেষে জীবনের নিরাপত্তায় লক্ষ্যে লাইফ জ্যাকেট বিতরণ হয়েছে।
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: গোলাপগঞ্জে অবৈধভাবে পিকআপে করে ভারতীয় মসলা পাচারের সময় একটি মসলাবাহী পিকআপ আটক করেছে স্থানীয় জনগণ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়।
< ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদে আট বছর আগে মোটরসাইকেল লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে মোটরসাইকেল চালক মিলন বাহাদুরকে হত্যা করে তার লাশ গুমের ঘটনায় এক যুবককে যাবজ্জীবন ও তার মাকে ৭ বছরের কারাদণ্ড ...
ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী হিম্মতপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ কোটি ১৪ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে বেপরোয়া বালু উত্তোলনের কারণে ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে উপজেলার বিস্তীর্ণ এলাকা।বর্ষা মৌসুম শুরু হওয়ায় সাম্প্রতিক সময়ে এ ভাঙন আরও তীব ...
সব মন্তব্য
No Comments