স্টাফ রিপোটার:বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আবদুস সালাম বলেছেন, আজ সাধারণ মানুষের কোনো ঈদ নেই। ঈদ মানেই আনন্দ। আর সরকার জনগণের সকল আনন্দ কেড়ে নিয়েছে। আওয়ামী লীগ সরকারের দঃশাসনে জনগণের ঈদ আজ ম্লান।
তিনি বলেন, সরকার আজকে দূর্নীতিবাজদের পক্ষ নিয়েছে। আর শোষিত হচ্ছে জনগণ। দেশের সম্পদ লুট করছে, অপরদিকে সাধারণ মানুষের নুন আনতে পান্তা ফুরায়। আজকে এই ঈদের সময়ও বিরোধী জোটের হাজার হাজার নেতাকর্মীদের অন্ধকার কারাগারে বন্দী রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কারাবন্দী শাহবাগ থানা বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন মিন্টু'র শাহবাগস্থ বাসভবনে গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সার্বিক খোঁজখবর নিতে যান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ।
সালাম বলেন, এই লুটেরা সরকার আজ দূর্নীতিবাজদের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়ে সাধারণ জনগণকে শোষণ করছে। এই আওয়ামী লীগের লুটেরা ব্যাংক, শেয়ার বাজার থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যে তারা ছোবল মারেনি। তাদের বিষাক্ত ছোবলে আজ গোটা জাতি যন্ত্রণায় ভূগছে।
এসময় ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, জেলে রেখে আন্দোলন স্তব্দ করা যাবে না। সারাদেশকেই এ সরকার কারাগারে পরিনত করেছে। আজকে সরকারের অনিয়মের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করলেই জেলে ঢুকানো হচ্ছে। অথচ, দূর্নীতিবাজ ও খুনীদের প্রকাশ্যে চলাফেরা করার ফ্রি লাইসেন্স দিয়েছে সরকার। সরকারের কাছে খুনী ও লুটেরাই প্রিয়। কারণ, এই দূর্নীতিবাজদের সমর্থনেই এরা আবারও ক্ষমতায় এসেছে। এ সরকার লুটেরাদের সরকার।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য এম হান্নান, শাহবাগ থানা বিএনপি নেতা রফিকুল ইসলাম স্বপন,২০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান, মনিরুল ইসলাম টিটু, মোরশেদ আলমসহ শাহবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর রায় আগামী ৩০ জুন মঙ্গলবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাসদ ...
ডেস্ক রিপাের্ট: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।রবিবার ২১ জুন বাংলাদেশ সময় রা ...
স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিরোধী জোট এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা মোশারেফ হোসেন মারা গেছেন। রোববার ২১ জুন রাত ১টা ১৫ মিনিটে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বা ...
সব মন্তব্য
No Comments