মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস : আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত ও ১৪ দল সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন রাজশাহী মহানগরীর বীর মুক্তিযোদ্ধারা।
রোববার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এক সভায় এই অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছেন। তিনি নেতৃত্ব দিচ্ছেন বলেই দেশে আজ উন্নয়ন দৃশ্যমান। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় রাজশাহীতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে কৃষি বিশ্ববিদ্যালয়, কর্মসংস্থান সৃষ্টি,বিমানবন্দর সম্প্রসারণ,রাজশাহী থেকে কলকাতা সরাসরি বাস ও ট্রেন চালু,নৌ রুট চালু সহ অনেক কাজ হবে। এসব ক্ষেত্রকে এগিয়ে রেখেছি। আমি নির্বাচিত হলে কোনটা ৬ মাস,আর কোনটা ১ বছরের মধ্যে চালু হবে।
বিএনপি-জামায়াতের অপপ্রচারের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন,নির্বাচন আসলে বিএনপি-জামায়াত জনগণকে বিভ্রান্ত করে। তাদের অপপ্রচারের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
সভায় বীর মুক্তিযোদ্ধারা বলেন,আমরা মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়েছি। বিজয় আমাদের হবেই। আমরা যদি ৩০টি ওয়ার্ডে একসাথে নামতে পারি,আমরা নামব,তাহলে আমাদের কেউ পরাজিত করতে পারবে না। আমাদের দৃঢ় প্রতিজ্ঞা,আমরা রাজশাহীর উন্নয়নে স্বার্থে জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটনকে নির্বাচিত করবো।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ,রাজশাহী মহানগর ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী মহানগর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ আব্দুল মান্নান,কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মতিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সাইদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার রাজশাহীর সভাপতি মাহমুদ হাসান ফয়সাল সজল প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments