ডেস্ক রিপোর্ট: তুরস্কের কোনিয়া (Konya) শহরে অনুষ্ঠিতব্য 'কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬' (Konya OIC Youth Capital 2026)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকে অংশ নিতে আজ সকালে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
সফরকালে মাননীয় প্রতিমন্ত্রী তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
এই বৈঠকে দুই দেশের যুব উন্নয়ন, ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং প্রশিক্ষণ বিনিময়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, ক্রীড়া কূটনীতিকে আরও শক্তিশালী করতে তিনি তুর্কি ফুটবল ফেডারেশনের (Turkish Football Federation) কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। বাংলাদেশের ফুটবল উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা গ্রহণের বিষয়ে এই বৈঠকে আলোকপাত করা হবে।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মাননীয় প্রতিমন্ত্রী ওয়ার্ল্ড ইথনোস্পোর্ট ইউনিয়নের (World Ethnosport Union) প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করবেন। ঐতিহ্যবাহী খেলাধুলা পুনরুজ্জীবন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দেশীয় খেলাগুলো তুলে ধরার বিষয়ে সেখানে আলোচনা হবে।
পাশাপাশি তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল 'একে পার্টি'র (AK Party) প্রতিনিধিদের সাথেও তার একটি সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
মাননীয় প্রতিমন্ত্রী তার বক্তব্যে আগেই উল্লেখ করেছেন যে, বাংলাদেশ বর্তমানে জনতাত্ত্বিক লভ্যাংশের (Demographic Dividend) মধ্য দিয়ে যাচ্ছে। এই সফর ওআইসিভুক্ত দেশগুলোর তরুণদের মধ্যে ঐক্য বৃদ্ধি এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বদরবারে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে।
উল্লেখ্য যে, সফর শেষে মাননীয় প্রতিমন্ত্রীর আগামী ১৪ মে, ২০২৬ তারিখে দেশে ফেরার কথা রয়েছে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:“পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্ ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংগড়ব এলাকায় অবস্থান করছে। ১১ মে ২০২৬ তারিখের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংগড়ব এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ...
ডেস্ক রিপোর্ট: আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সব মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ এই দিনটি প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালিত হয়। সেই হিসেবে এবার দিবসটি পালিত হচ্ছে ১০ মে। যুক্ ...
ডেস্ক রিপোর্ট: দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শনিবার বিকেলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বিকেল ৩টা ১০ মিনিটে এই কম্পন টের পান স্থানীয়রা।আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্র ...
সব মন্তব্য
No Comments