ডেস্ক রিপোর্ট: শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। তিনি এ উপলক্ষে বাংলাদেশ সহ বিশে^র সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাণঢালা অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন শুভ বুদ্ধ পূর্নিমা সারা বিশে^র বৌদ্ধ ধর্মাবলম্বিদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্বলাভ এবং মহাপ্রয়াণের এর ঐতিহ্য বিজড়িত এই দিন। বুদ্ধ পূর্ণিমা তাদের কাছে অত্যন্ত পবিত্র ও সম্মানিত। বৌদ্ধধর্ম মতে, শান্তিময় বিশ^ প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ “অহিংসা পরম ধর্ম” এই অমিয় বাণী প্রচার করেছেন। ভয়-ভীতি, লোভ-লালসাকে উপেক্ষা করে মহামতি গৌতম বুদ্ধ মানুষের কল্যাণে শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, মৈত্রী ও করুণার বানী প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির মাধ্যমে কল্যাণময় সমাজ গঠনই ছিলো গৌতম বুদ্ধের অনন্য প্রচেষ্টা।
অভিনন্দন বার্তায় বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপণ করেন গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, দেশের বৌদ্ধ সম্প্রদায়ের কল্যাণে ”বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট” গঠন করেছেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।
এভাবে তিনি সকল ধর্মের আচার-আচরণে সমান সুযোগ সৃষ্টি করে বাংলাদেশের ইতিহাসে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছিলেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সবার সুখ, শান্তি, সমৃদ্ধি এবং উজ্জল ভবিষ্যত কামনা করেন।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments