স্টাফ রিপোটার: মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধূলার বিকল্প নাই বলে মন্তব্য করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু এমপি। ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সচেতন থাকার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
রোববার (১৭সেপ্টেম্বর) বিকালে রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন মান্নান হাই স্কুল এন্ড কলেজের ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী মনিরুল ইসলাম মনু বলেন, ঢাকা-৫ নির্বাচনী এলাকায় শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এ অঞ্চলের অভিভাবকদের বলবো, আপনার ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন। আগামী দিনে আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে যেন তারা ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এই দেশকে গড়ে তুলবে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করে গড়ে তোলা। খারাপ সঙ্গ ত্যাগ করে শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে দায়িত্বশীল মানুষ হয়ে উঠতে পারে, সে বিষয়ে শিক্ষকদের খেয়াল রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলায়ও পারদর্শী করে তুলতে হবে। এটা করা শিক্ষকদের দায়িত্ব। সমাজ থেকে মাদক দূরীকরণে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি
মান্নান হাই স্কুল এন্ড কলেজের গর্ভনিংবডির সভাপতি কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রধান, মান্নান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা জিয়া উদ্দিন জিয়া, তাতীঁ লীগ নেতা সাদ্দাম হোসেন প্রমূখ।
স্টাফ রিপোর্টার: আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে বইগুলোর ...
স্টাফ রিপোর্টার: আগামী ২৯ অক্টোবর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে আগামী ২৬ অক্টোবর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হব ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কারিকুলাম, শিক্ষক, মনিটরিং, অবকাঠামো ও প্রযুক্তি - এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজধানীর মাতুয়াইলের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতে ব্যবহৃত ‘নোঙর’ বাসসহ দুটি বাস পুড়ে গেছে। রোববার (১৮ অক্টোবর) বেলা পৌনে ১ ...
সব মন্তব্য
No Comments