স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল শুরু হচ্ছে। ইতিমধ্যে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির।
বৃহস্পতিবার ( ১০ এপ্রিল ) সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষাার মধ্য দিয়ে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, শেষ হবে ১৩ মে। ১৫ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে, চলবে ২২ মে পর্যন্ত।
নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে শুরু হলেও পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্র প্রবেম করতে হবে।
এবারের পরীক্ষায় অংশ নিবে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী।
নয়টি সাধারণ ধারার বোর্ডের অধীনে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী অংশ নিবেন। মাদাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments