সরিয়ে দেয়া হলো ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ

প্রকাশ : 16 Apr 2025
সরিয়ে দেয়া হলো ঢাকা পলিটেকনিকের  অধ্যক্ষ

ডেস্ক রিপোর্ট:  শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের অধীন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে জনাব সাহেলা পারভীনকে আধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়েছে । বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে  কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। 


শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ আদেশ প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিক কার্যকর হবে। 

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ উদ-দৌলা খান 

বুধবার (১৬ এপ্রিল ) এক প্রেস বিজ্ঞপ্তি এতথ্য জানিয়েছেন।



সম্পর্কিত খবর

;