আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দমন পীড়নকে উপেক্ষা করেই শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। মাশা আমিনির মৃত্যুর ৪০ দিন উপলক্ষে যে আয়োজন করা হচ্ছে তার প্রাক্কালে দেশটিতে উত্তেজনা তীব্র রূপ নিয়েছে।
‘একজন শিক্ষার্থী মরতে পারে, কিন্তু অপমান মেনে নিতে পারে না’ এই বলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের আহভাজে শহীদ চামরান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীরা শ্লোগান দেয়।
ইরানে গত ১৩ সেপ্টেম্বর কুর্দি তরুণি মাশা আমিনি (২২) তার ছোট ভাইকে নিয়ে তেহরান পরিদর্শনে গেলে সঠিকভাবে হিজাব না পরার কারনে নৈতিক পুলিশ তাকে গ্রেফতার করে। এর তিন দিন পর পুলিশী হেফাজতে সে মারা গেলে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা এখনও অব্যাহত রয়েছে।
গতমাসে মাশা আমিনির গ্রেফতারের প্রতিবাদে চলমান বিক্ষোভের সম্মুখ সারিতে তরুণীরা এবং স্কুলের মেয়েরা অংশ নেয়।
মানবাধিকার কর্মীরা বলছেন, বুধবার মাশা আমিনির মৃত্যুর ৪০ দিনের আয়োজন না করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার পরিবারকে এবং একইসঙ্গে এইদিন কেউ যেন কুর্দিস্তানে তার কবরে না যায় সে বিষয়েও সতর্ক করেছে।
উল্লেখ্য, বুধবার মাশা আমিনির মৃত্যুর ৪০ দিন পূর্ণ হচ্ছে এবং ইরানে প্রথা অনুযায়ী এইদিন শোক পালনের সময় শেষ হচ্ছে।
এদিকে অনলাইন ভিডিওতে দেখা গেছে আহভাজের শহীদ চামরান বিশ্ববিদ্যালয় ছাড়াও মঙ্গলবার তেহরানের বেহেশতি বিশ্ববিদ্যালয় এবং খাজে নাসির তুসি ইউনিভার্সিটি অব টেকনোলজিতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচারে। ভূমিকম্পের পর সম্ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: চীন-ভারত সীমান্তে ফের উত্তেজনা বেড়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) সংলগ্ন এলাকায় উভয় দেশ যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে।এনডিটিভি ও আন্তর্জাতিক ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা সাময়িকভাবে স্থগিত হওয়ায় এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মধ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
সব মন্তব্য
No Comments