সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে জহিরুল ইসলাম জহির কর্তৃক সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বুধবার (২৮ মে) সকালে জাতীয় স্মৃতিসৌধ গেট সংলগ্ন এলাকায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এ কর্মসূচিতে সাভার উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা অংশ নেন।সম্প্রতি, সাভার উপজেলায় তথ্য সংগ্রহ করতে গিয়ে জহিরুল ইসলামের হামলার শিকার হন সরেজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ রবিউল ইসলাম (রবি)। এ ব্যাপারে সাংবাদিক রবিউল ইসলাম রবি জানান, জহিরুল ইসলাম জহির বিগত সরকারের সময়ে হকার্স লীগের নেতা ছিলেন। তবে সাংবাদিকদের সাথে আলাপ কালে জহিরুল ইসলাম জহির বলেন, আমি বিগত ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃ্ত। সে আমার নামে মিথ্যে অভিযোগে মামলা দিয়েছে। এজন্য তার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে।
এ বিষয়ে সাভার থানায় একটি অভিযোগ দায়ের ভুক্তভোগী সাংবাদিক রবিউল। সাংবাদিক নেতারা বলেন,অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও মাঠ পর্যায়ে সাংবাদিকরা এখনো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়বে। সাংবাদিকরা এ বিষয়ে সঠিক তদন্ত কামনা করেছেন।
পিরোজপুর অফিস : পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। সোমবার (২৩ জুন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের (২৮) মৃত্যুর ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ এবং সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা বিত ...
সুজয় ঘোষ, নড়াইল: এক সময় জ্ঞানপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত নড়াইলের গ্রন্থাগারগুলো। বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে নতুন বই খোঁজা, পাঠকক্ষের প্রতিটি আসন ভরে ওঠা কিংবা পছন্দের বইয়ের জন্য অপেক্ষা করা ছিল ন ...
সব মন্তব্য
No Comments