ঢাবিতে ঈদ-উল-আযহা’র দুটি জামাত অনুষ্ঠিত হবে

প্রকাশ : 14 Jun 2024
ঢাবিতে ঈদ-উল-আযহা’র দুটি জামাত অনুষ্ঠিত হবে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদ-উল-আযহা’র দু’টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের প্রধান খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন সিনিয়র মুয়াজ্জিন জনাব এমডি এ জলিল।


এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল লনে সকাল ৮ টায় এবং ঈশা খাঁন আবাসিক এলাকার মসজিদে সকাল ৭টায় ঈদ-উল-আযহা’র জামাত অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

;