বিজয় রায়, রানীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা জনস্বাস্থ্য প্রৌকশলীর আয়োজনে ২৯মে বুধবার দুপুরে রানীশংকৈল জনস্বাস্থ্য অফিস চত্বরে ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের সাধারন মানুষের মাঝে ২৪টি টিউবওয়েল বিতরণ করেন ঠাকুরগাঁও ২ আসনের জাতীয় সংসদ সদস্য এমপি মাজারুল ইসলাম সুজন|| টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ২ আসনের জাতীয় সংসদ সদস্য মাজারুল ইসলাম সুজন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও নবাগত রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান আহমদ হোসেন বিপ্লব | এছাড়াও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত সাহা,ইউপি চেয়ারম্যান আবুল কাশেম | অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম ও উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল,সহকারী উপজেলা শিক্ষা অফিসার সীমান্ত বসাক,প্রেসক্লাব সাবেক সভাপতি কুশমত আলী ও অন্যান্য রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ সহ সংবাদ কর্মিরা উপস্থিতি ছিলেন | অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আ:লীগ সম্পাদক ফজলুল হক |
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
পঞ্চগড় প্রতিনিধি: কুয়াশা আর হিমেল হাওয়ার তীব্রতা বেড়ে যাওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় দোরগোড়ায় কড়া নাড়ছে শীত। রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে বকশীগঞ্জ থানার বৈষ্ণ ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় নারীর কর্মসংস্থান সৃষ্টি, স্বাবলম্বিতা অর্জন ও পারিবারিক অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের ...
সব মন্তব্য
No Comments