ডেস্ক রিপোর্ট: নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর প্রয়োজনীয় নির্দেশনা দিলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সেনাবাহিনীর প্রধানের দরবারে সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। বক্তব্যে তিনি বলেন, সংবিধান ও আইন অনুযায়ী বেসামরিক প্রশাসনকে সহায়তা করাই সেনাবাহিনীর দায়িত্ব। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে।
নির্বাচনী দায়িত্ব পালনকালে সেনাসদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার প্রশংসা করে সেনাপ্রধান কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সদস্যরা আন্তরিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী মাঠপর্যায়ে সেনা সদস্যরা কাজ করে যাচ্ছেন। তবে নবনির্বাচিত সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে নির্দেশনা দিলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে।
ভাষণে দেশের স্থিতিশীলতা রক্ষা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন সেনাপ্রধান।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
সব মন্তব্য
No Comments