উজিরপুর প্রতিনিধি: “মুজিববর্ষের অঙ্গীকার গৃহহীন কেউ থাকবেনা আর” এই প্রতিবাক্য সফল করার লক্ষ্যে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদে ১১ই এপ্রিল সোমবার দুপুর ১ টায় ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা সহকারী ভ‚মি কমিশনার জয়দেব চক্রবর্তী, আরো উপস্থিত ছিলেন শিকারপুর ইউনিয়নের জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মোঃ ছরোয়ার হোসেন, ইউনিয়ন আ’লীগ সভাপতি আঃ রহিম মাস্টার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাঝী, ইউপি সদস্য আশ্রাব হোসেন রাড়ী, জুবায়ের মিয়া, মোঃ সেলিম মুন্সী, শিউলী আক্তার, মাহামুদা বেগম, উজিরপুর প্রেসক্লাব যুগ্ম সম্পাদক নাজমুল হক মুন্নাসহ ইউপি সদস্য ও শিÿক প্রতিনিধিসহ স্থানীয় সুধীজন। প্রধান অতিথি উজিরপুর সহকারী ভ‚মি কমিশনার জয়দেব চক্রবর্তী জানান মাননীয় প্রধানমন্ত্রী ভ‚মিহীন ও গৃহহীনদের পুর্নবাসন করে দেশকে ভ‚মিহীন ও গৃহহীন মুক্ত হিসেবে কাজ করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী প্রকৃত ভ‚মিহীন ও গৃহহীনদের পুর্নবাসনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় তাদের সুনির্দিষ্ট তালিকা জমা দিব। এব্যাপারে কারো কোন ভাবে আর্থিক লাভবান হওয়ার সুযোগ নেই। আমাদের কাছে কোন অভিযোগ আসলে অবশ্যই বিষয়টি ক্ষতিয়ে দেখব এবং উপস্থিত সবাইকে প্রকৃত অসহায় ভ‚মিহীন ও গৃহহীনদের তালিকা দেওয়ার জন্য সহযোগীতা কামনা করেন।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments