নবনির্বাচিত এমপি ও সংস্কার পরিষদ সদস্যের
স্টাফ রিপোর্টার:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠান মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে ধাপে ধাপে সংসদ সদস্যরা শপথ নেবেন। একই সময়ে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ পড়ানো হবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়া গেছে। তিনি বলেন, শপথের সময় ও তারিখ নির্ধারণ করে চিঠি পাঠানো হয়েছে এবং দুটি শপথই প্রধান নির্বাচন কমিশনার পড়াবেন।
ইসি সচিব আরও জানান, নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায় এবং পর্যায়ক্রমে সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন করা হবে।
শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত প্রতিনিধিদের সাংবিধানিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
বিশেষ প্রতিনিধি: দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ ...
স্টাফ রিপাের্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩১০ মহিলা আসন-১২৩ সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও জোটের মনোনীত একমাত্র প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) সকালে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্র ...
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার ...
সব মন্তব্য
No Comments