ডেস্ক রিপোর্ট: বিশ্বের বিভিন্ন দেশ থেকে, কোনো সতর্কবার্তা ছাড়াই ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছেন ব্যবহারকারীরা।
তাদের অভিযোগ, অ্যাকউন্ট বন্ধ হওয়ার আগে তারা কোনো সতর্ক বার্তাও পাননি। কোনো অভিযোগে অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে তাও জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ।
জানা গেছে, বন্ধ করা অ্যাকাউন্টগুলোয় প্রবেশের চেষ্টা করলেই পর্দায় দেখা যায় একটি বার্তা। ফেসবুকের পাঠানো বার্তায় লেখা রয়েছে, ‘আমাদের কমিউনিটি মান অনুসরণ না করায় আপনার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হয়েছে।’
অনেকে আবার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারলেও কোনো তথ্য বা ছবি পোস্ট করতে পারছেন না। এমনকি বন্ধুদের দেওয়া পোস্টে মন্তব্যও করতে পারছেন না।
সাধারণত ফেসবুকের নীতিমালা ভেঙে বার্তা, ছবি, ভিডিও বা মন্তব্য পোস্ট করলে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন আরব গণমাধ্যমে ছড়িয়ে পড়া দাবি অনুযায়ী, ২০২৬ সালের ১৩ নভেম্বর শুক্রবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু এর পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আলোচনার কেন্দ্র ...
ডেস্ক রিপোর্ট: গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে এর নতুন স্মার্টফোন, রেডমি ১৭ ফাইভজি নিয়ে এসেছে। দ্রুতগতির কানেক্টিভিটি, নির্ভরযোগ্য পা ...
আন্তর্জাতিক ডেস্ক: চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালের নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী কার্ল ডেইসেরোথ এবং জার্মানির দুই বিজ্ঞানী পিটার হেগেম্যান ও জর্জ ন্যাগে ...
ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের নতুন সি-সিরিজ স্মার্টফোন উন্মোচন করতে চলেছে। অল-রাউন্ড ইউজেবিলিটি চান এমন ব্যবহারকারীদের জন্য, দীর্ঘমেয়াদী পাওয়ার, উ ...
সব মন্তব্য
No Comments