স্টাফ রিপোর্টার: শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে আলহাজ্ব আব্দুর রাজ্জাক ইসলামিয়া স্কুল এন্ড কলেজ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার এই স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন করেন ঢাকা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম মনু।
এ সময় কাজী মনিরুল ইসলাম মনু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশে দরিদ্রের হার শতকরা ৪০ ভাগ থেকে ২১ ভাগে নেমে এসেছে। হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সারা দেশে ব্যাপক কার্যক্রম পরিচালিত হচ্ছে। যারা এখনো দারিদ্র্যসীমার নিচে রয়েছে তাদের নানা রকম ভাতা দেওয়া হচ্ছে। যা আগামীতে আরও ব্যাপকভাবে পরিচালনা করা হবে। বিনা মূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ এবং মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষাভাতা পৌঁছে দেওয়া হচ্ছে। তৃণমূল পর্যায়ে দারিদ্র্য বিমোচনের যে কার্যক্রম চলছে তা আগামী দিনেও অব্যাহত থাকবে। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের লক্ষ্য হচ্ছে কেউ পিছিয়ে থাকবে না। পিছিয়ে পড়া সব জনগোষ্ঠী-নারী-শিশুদের নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে।
আলহাজ্ব আব্দুর রাজ্জাক ইসলামিয়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো: শাহজালাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো: আতিকুর রহমান আতিক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রধান, স্কাউট ব্যক্তিত্ব ও যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের নেতা জিয়াউদ্দিন জিয়া, একে স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আতিকুর রহমান মিন্টু প্রমূখ। এরআগে সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু তার ব্যক্তিগত তহবিল থেকে নতুন কলেজের বিজ্ঞানাগার প্রতিষ্ঠার লক্ষ্যে নগদ ১,০০,০০০ (এক লক্ষ টাকা) অনুদান প্রদান করেন।
লুতুব আলি, কলকাতা সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক অনন্য নজির গড়ে তুলল "ভাতাড় ব্লক আপডেট খবর"। সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায়, "লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার"-এর সহযোগিতায়, "রামনগর সীড ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
সব মন্তব্য
No Comments