মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী মহানগরীর মোড়ে মোড়ে গড়ে উঠেছে কিশোর গ্যাং এর ছোট বড় প্রায় শতাধিক কিশোর গ্যাং। এদের মধ্যে আবার শাখা উপশাখাও রয়েছে। কেউ আবার আলাদাভাবেও পরিচালনা করছে নিজের এলাকার এই গ্যাং। এরা আধিপত্য বিস্তার করছে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের।
এসব কিশোর গ্যাংগুলো নিজ নিজ এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজিও করছেন। এদেরকে মদ, গাঁজা, হেরোইন, ফেনসিডিলসহ নানা রকমের নেশায় আসক্ত করে ফায়দা লুটছে মাদক ব্যবসায়ীরা। আবার নেশার টাকা জোগাড় করতে এইসব কিশোর গ্যাং চুরি, ছিনতাই এমনকি খুন পর্যন্তও করে ফেলছে নির্দিধায়। নিজেদের অবস্থান ঠিক রাখতে দু’একজন অসাধু রাজনৈতিক নেতাও এদের ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি বাসার সামনে গাঁজা খেতে নিষেধ করায় টিকাপাড়া বাশার রোডের এক সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে কিশোর গ্যাং। সেই সাংবাদিক নগরীর বোয়ালিয়া থানায় মামলা করেছেন। তবে তাকে শঙ্কার মধ্যে দিন কাটাতে হচ্ছে, আবার কখন কি ঘটনা ঘটে এই ভেবে।
কিছুদিন আগে নিউ মার্কেট এলাকায় কিশোর গ্যাং এর জায়গা দখল করাকে কেন্দ্র করে একজন নিহত ও কয়েকজন আহত হয়। রাজশাহী পদ্মার পাড়ে মেয়ে কিশোর গ্যাং এর মারামারির তিনটি ভিডিও ভাইরাল হয়। এছাড়াও কিশোর গ্যাং এর বাইক নিয়ে ছিনতায়ের ঘটনা বেড়েই চলেছে। যা নগরবাসীকে আরো ভাবিয়ে তুলেছে।
রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার বলেন, আমরা মুরব্বীরা এখন কোন মোড়ে চায়ের দোকানে বসতে পারি না, বিনোদন কেন্দ্রগুলোতে যেতে পারি না, নগরীতে নতুন কেউ বাড়ি করতে আসলে এই কিশোর গ্যাং এর চাঁদাবাজি, অত্যাচার এবং রাস্তাঘাটে মাদক সেবন এই শান্তির নগরী রাজশাহীকে উত্তপ্ত করে তুলেছে। এগুলো প্রশাসনকে কঠোরভাবে দমন করার দাবি জানান তিনি।
এ বিষয়ে কথা বলতে আরএমপি পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলমকে কয়েক দফায় মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কিশোর গ্যাং সম্পর্কে র্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার বলেন, আমরা বিভিন্ন এলাকায় আমাদের সোর্স ও পুলিশের সহযোগিতা নিয়ে কিশোর গ্যাং এর তালিকা করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, র্যাব-৫ কিশোর গ্যাং’কে রাজশাহী থেকে নির্মূল করতে কাজ করে যাচ্ছে।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ...
স্টাফ রিপোর্টার: এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশক পর দেশের মানুষ সরাসরি ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে, যা জনগণের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের হজ কার্যক্রমকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন জোরদারভাবে চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮৪টি ফ্লাইটে মোট ৩৩ হাজার ৩১৮ জন বাংলাদেশি হজযাত্ ...
সব মন্তব্য
No Comments