তিতাস,বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় বিশ্ব ক্রীড়া দিবস-২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় র্যালী উপজেলা পরিষদ চত্বরের প্রধান সড়ক হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলার বড়াল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ক্রীড়া সংস্থার সহ সভাপতি ইউনুচ আলী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ক্রীড়া সংস্থার সদস্য নুরুল ইসলাম ঠান্টু, ক্রীড়া সংস্থার সদস্য ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান।
এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুক্তা, রবিউল আলম রুবন, কোষাধ্যাক্ষ রাশেদুল আলম, উপজেলা ছাত্রলীগের সম্পাদক শহিদুল মোল্লা, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মহসিন আলী প্রমুখ।
সভায় বাগাতিপাড়ায় খেলাধুলার মান উন্নত করার লক্ষ্যে নানাবিধ বিষয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা। পরিশেষে সকলের সু-স্বাস্থ্য কামনা করে আলোচনা সভার সমাপ্তি করেন অনুষ্ঠানের সভাপতি।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments