ডেস্ক রিপাের্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবাই যেন খুব যত্নের সঙ্গে ও নজরদারির মধ্যে দিয়ে বাজেট বাস্তবায়নে মনোযোগ দেন। নিপুনতা ও স্বচ্ছতার সঙ্গে যেন বাজেট বাস্তবায়ন হয়। আজ সোমবার মন্ত্রী সভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় মন্ত্রী ও সচিবদের এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী্।সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় এ বৈঠক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বিকেলে সচিবালয় সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদ সচিব মো. মাহবুব হোসেন সভার সিদ্ধান্তর কথা জানান।
তিনি বলেন, বৈঠকে 'পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানী, পিএলসি' গঠনের অনুমোদন হয়েছে মন্ত্রী সভায়। পদ্মা সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য আলাদা এই কোম্পনী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।এটি হলে শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানী। এর মাধ্যমে গদ্মা সেতুর টোল আদায়সহ পরিচালনার কাজ।
সচিব আরও বলেন, কোম্পানী আইন অনুযায়ী এই কোম্পানী গঠন হচ্ছে। এর বোর্ড থাকবেন ১৪ জন।তারা জনবল ঠিক করে দিবেন।বোর্ডে সেতু বিভাগ, অর্থ বিভাগসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা থাকবেন।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ অন্ধ্রপ্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মুরাসু উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে অন্ধ্রপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। ...
স্টাফ রিপোর্টার: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনেও গাজীপুরের বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া- ...
স্টাফ রিপোর্টার: কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে অবশ্যই সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসন-২৩ এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০ ...
সব মন্তব্য
No Comments