ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সেচ্ছাসেবী তারুণ্যের সংগঠন ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ কর্তৃক কুইজ প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এসময় বিজয়ীদের পুরষ্কৃত করার পাশাপাশি সার্টিফিকেট প্রদান করা হয়।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুর ২.৩০ টায় ইবির কেন্দ্রীয় ফুটবল প্রাঙ্গণের উত্তর পাশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারকারীকে ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইয়ূথ হাঙ্গারের উপদেষ্টা এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো: ইয়ামিন মাসুম, ঐক্যমঞ্চের আহ্বায়ক ইয়াশিরুল কবীর, ইবি শাখা ইয়ূথ হাঙ্গারের সমন্বয়ক মোতালেব সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ববৃন্দ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মো: ইয়ামিন মাসুম বলেন, আমরা ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের হলেও কুইজ প্রতিযোগিতায় এক সঙ্গে মিলিত হতে পারি। তাছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সময়টা ক্যারিয়ার অর্জনের প্রস্তুতির জায়গা এবং নিজেকে যাচায় করার জায়গা হিসেবে ধরে নিতে পারি। একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্যারিয়ার ডেপলভমেন্ট করতে এধরণের কুইজ আমাদের এগিয়ে নিয়ে যাবে।
প্রসঙ্গত, ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’ আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’র অনুপ্রেরণায় সৃষ্ট একটি ছাত্র সংগঠন। শিক্ষার্থীদের নেতৃত্বেই এ সংগঠন পরিচালিত। এ সংস্থার প্রতিটি সদস্য নিজের উন্নত ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির প্রত্যাশার লক্ষ্যে এটি পরিচালিত। ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ১৯৯৫ সালে যাত্রা শুরুর পর থেকে এখন দেশের অন্যতম একটি স্বেচ্ছাব্রতী আন্দোলনে রূপ নিয়েছে।
দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা তিন দিনের ছুটি শুরু হচ্ছে আগামী রোববার (১২ এপ্রিল) থেকে, যা চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। শিক্ষা মন্ত্রণাল ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সম ...
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
সব মন্তব্য
No Comments