ডেস্ক রিপোর্ট: ঈদ উল আযহা উপলক্ষ্যে বিরোধীদলীয় নেতার বাণী দিয়েছেন। বাণীতে বলেন
প্রিয় দেশবাসী আস্সালামু আলাইকুম। ঈদ উল আযহা উপলক্ষ্যে আপনাদের জানাচ্ছি অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ উল আযহা বিশ্বের সকল মুসলমানদের জন্য বৃহৎ ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে একটি। বিশ্বের যে প্রান্তে মুসলমান ভাই-বোনেরা আছেন তাদের সকলকেও অভিনন্দন জানাচ্ছি। ঈদ উল আযহা নীতির পথে থাকার, আল্লাহর পথে থাকার উৎকৃষ্ট উদাহরণ। আমাদের নবী হযরত ইব্রাহীম (আঃ) তার সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর নির্দেশে কুরবাণী করতে উদ্যোগী হয়েছিলেন। আল্লাহর নির্দেশিত পথে অটল থাকার জন্য প্রস্তুত ছিলেন। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। সেখান থেকে আমরা যে শিক্ষা লাভ করি সেটা হলো আল্লাহর নির্দেশিত পথে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। আল্লাহর নির্দেশিত পথেই আমাদের এগিয়ে যেতে হবে। তার জন্য কোনরকম আপোষ করা আমাদের উচিৎ হবে না। এটাই হচ্ছে ঈদুল আযহা’র শিক্ষা।
আজ আমরা ঈদুল আযহা’র শিক্ষার মধ্যে নেই, আজকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে দূর্নীতি। আল্লাহর নির্দেশিত পথের বাইরে আমরা প্রতিযোগিতা করছি, সর্বশক্তি নিয়োগ করছি। ত্যাগের মহিমায় আমরা নিজেদের উদ্ভাসিত করতে পারছি না। সেই কারণে আমি মনে করি, ঈদ উল আযহা’র দিনে এই শপথ নিতে হবে, পশু কোরবাণীর সাথে দূর্ণীতি ও দূর্ণীতির জন্য প্রতিযোগিতাও কোরবাণী করবো। ঈদ উল আযহা’র শিক্ষা নিয়ে সকলকে এগিয়ে যেতে হবে। এটাই হোক আজকের দিনের প্রত্যয় ও শপথ।
ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসীকে সুন্দর, দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আল্লাহর নির্দেশিত পথে কোন আপোষ নয়, সর্ব শক্তি দিয়ে সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে এই প্রত্যয় ব্যক্ত করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
স্টাফ রিপোর্টার: মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেছে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
সব মন্তব্য
No Comments